কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২০ আগস্ট, ২০২৫ এ ০৯:০২ PM
কন্টেন্ট: পাতা
দুর্নীতি দমন কমিশনের তফশিলভূক্ত অপরাধ সমূহের বিবরণসহ কমিশনের মাননীয় চেয়ারম্যান/ পরিচালক বিভাগীয় কার্যালয়/ উপপরিচালক সমন্বিত জেলা কার্যালয় বরাবর নিম্নবর্ণিত তথ্য সম্বলিত অভিযোগ দাখিল করা যাবে। এছাড়াও দুর্নীতি দমন কমিশনের এ অভিযোগ প্রেরণ করা যাবে।
দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়েরের ছক:
১. অভিযোগের বিবরণ ও সময় কাল
২. অভিযোগের সমর্থনে তথ্য-উপাত্ত এর বিবরণ
৩. অভিযুক্ত ব্যক্তির নাম, পদবী ও ঠিকানা
৪. অভিযোগকারী (যদি থাকে) নাম ঠিকানা ও টেলিফোন নম্বরসহ অভিযোগ দাখিল করতে পারবে।
দুদকে অভিযোগ জানানোর উপায় :
| টেলিফোন বা মোবাইল নম্বর থেকে দুদক অভিযোগকেন্দ্রের হটলাইন-১০৬ এ টোল ফ্রি টেলিফোনের মাধ্যমে।
|
| লিখিত অভিযোগ জানাতে : |
| ১। 'চেয়ারম্যান/কমিশনার, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ১ সেগুন বাগিচা, ঢাকা' বরাবর। |
| ২। 'বিভাগীয় পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, ঢাকা/চট্টগ্রাম/রাজশাহী/খুলনা/বরিশাল/সিলেট/রংপুর/ময়মনসিংহ' বরাবর। |
| ৩। 'উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় (অপরাধটি যে সমন্বিত জেলা কার্যালয়ের অধীন সংঘটিত)' বরাবর। |
| ৪। ই-মেইল: chairman@acc.org.bd |
| ৫। কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজ (Anti-Corruption Commission - Bangladesh) |
| দুদকের তফসিলভুক্ত অপরাধসমূহ এবং দুদকে অভিযোগ জানানোর উপায় (বিস্তারিত)
|
| অভিযোগ জানানোর পর পরবর্তী কার্যক্রমের প্রবাহ চিত্র (বিস্তারিত) |